ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ২:৪৪ বিকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অজুফার বেগম (৮০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ মাতুব্বরের স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে খুলনা-ফরিদপুর- ঢাকা রেলওয়ে লাইনের চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে অযুফার বেগম রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন ঘটনাস্থল অতিক্রমকালে তিনি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারা যান।

ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সলিলদিয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই নারীর বাড়ি রেললাইনের ১০০ গজের মধ্যে সলিলদিয়া গ্রামে। তিনি কানে কম শুনতেন। ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো