ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্যাটারিচালিত রিকশা চালকদের গণ-অবস্থান, লাইসেন্সসহ ১২ দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ বিকাল

Link Copied!

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে বিআরটিএ কর্তৃক লাইসেন্সসহ ১২ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দল বেঁধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা চালকরা গণ-অবস্থানে অংশ নিচ্ছেন।

বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থেকে বিশাল মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যান অটোরিকশার চালকরা। তারা জানান, রিকশা বন্ধ হলে পরিবার নিয়ে চলবেন কীভাবে। অটোরিকশার ঋণ পরিশোধ বিপাকে পড়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রিকশাচালক শ্রমিকদের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রিকশাচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসঙ্গীত পরিবেশন করছে।

এদিকে, একই দাবিতে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর মোড় অবরোধ রেখেছেন অটোরিকশার চালকরা।

তাদের ১২ দফার মধ্যে অন্য দাবিগুলো হলো: দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের যৌক্তিক রুট পারমিট দেয়া, ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো