ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্যাটারিচালিত রিকশাচালকদের ফের সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৪, ১২:১৭ বিকাল

Link Copied!

রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তারা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জানান, “আগারগাঁও এলাকায় রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ১০ থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।”

এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে কর্মসূচি স্থগিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

গত রোববার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচর এলাকাতেও রিকশাচালকরা অবস্থান নেন। এতে ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে অফিস ও কর্মস্থলগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

হাইকোর্ট গত ১৯ নভেম্বর এক আদেশে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরের সব সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করতে নির্দেশ দেন। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে রিকশাচালকরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। শুক্রবার জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সমস্যার সমাধান হবে। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো