ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেনাপোল বন্দরে হাঁটুপানি, অচল বন্দর কার্যক্রম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ২:১৯ বিকাল

Link Copied!

টানা তিন দিনের বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। অপরিকল্পিত উন্নয়ন ও সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বন্দর ইয়ার্ড, গুদাম ও প্রবেশপথে হাঁটুপানি জমে যাওয়ায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিক, ট্রাকচালক, নিরাপত্তাকর্মী এবং ব্যবসায়ীরা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির পানি জমে বন্দর এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে কিছু প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বন্দরের ইয়ার্ডগুলো এখন জলাশয়ের মতো, অথচ এখানেই ট্রাক পার্কিং ও পণ্য খালাস হয়। শ্রমিকরা জানান, প্রতিদিন হাঁটুপানির মধ্যে কাজ করতে গিয়ে চুলকানিসহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়া পুরনো কেমিক্যাল দাহ্য সামগ্রী বৃষ্টির পানিতে মিশে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

ব্যবসায়ী আল মামুন বলেন, “বেনাপোল বন্দর থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। অথচ জলাবদ্ধতা নিরসনে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।” তিনি আরও বলেন, “পণ্যাগারে পানি ঢুকে পড়লে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ অসাধারণ।”

আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক আনু বলেন, “বন্দরে ২২ থেকে ২৪ লাখ টন পণ্য আমদানি হয় প্রতিবছর। অথচ এখানে ৩৩টি শেড, তিনটি ওপেন ইয়ার্ড ও একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের অধিকাংশই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া গড়ে উঠেছে। ফলে বর্ষায় বন্দর কার্যত অচল হয়ে পড়ে।”

ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার বলেন, “রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে রেললাইন সম্প্রসারণে মাটি ভরাট করায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং দ্রুত সমাধানে কাজ করছি।”

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো