ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৫, ১০:২৬ সকাল

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইল ও ইদ্রিস মোটরসাইকেলে করে নন্দীগ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বিআরটিসি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো