ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বান্দরবানে কাঠবাহী পিকআপ উল্টে চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ সকাল

Link Copied!

বান্দরবানে কাঠবাহী পিকআপ উল্টে নুরুল কবির (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাগের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুল কবির বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা থেকে কাঠবোঝাই করে এক পিকআপ বান্দরবান সদরে আসছিল। এ সময় তারাছা ইউনিয়নের খুমি পাড়ার কাছাকাছি বাগের পাড়া ঢালুতে ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালকসহ দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় চালক নুরুল কবির পথে মারা যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কাঠবাহী পিকআপ বাগের পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। বুধবার সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো