ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে ট্রলি উল্টে চালকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জানুয়ারী ২০২৫, ৫:৪২ বিকাল

Link Copied!

বাগেরহাটের মোংলায় একটি ট্রলি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলি চালক খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩০) এবং বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওয়াহেদ মল্লিককে (৩৮) খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আয়ুব সরদার (৪০), মিলন মল্লিক (৩৬) ও তাজমির শেখকে (২৯) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহতরা খুলনার লাউডোব এলাকায় ধান কেটে ট্রলিযোগে ওই রাতে মোংলায় ফিরছিলেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক বুলেট সেন জানান, ট্রলি দুর্ঘনার পর মৃত অবস্থায় দুজনকে এবং আহত অবস্থায় চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতদের মধ্যে একজনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে ধান কেটে ট্রলি করে শ্রমিকরা মোংলায় ফিরছিলেন। পথে ওই উপজেলার চাপড়া এলাকায় ট্রলিটি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা পাথরের উপরে তুলে দেয়। এ সময় ট্রলিটি উল্টে গেলে চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। অপর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আনিসুর রহমান জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো