ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত: ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৬, ৪:০২ বিকাল

Link Copied!

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে। ভিসা চালু হলে তখনই বিষয়টি স্পষ্টভাবে জানানো হবে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনায় ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রস-বর্ডার বিদ্যুৎ এবং জ্বালানি সংযোগ জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত