ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৫, ১০:০২ সকাল

Link Copied!

বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী এমএল সাইমন-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় এই ঘটনা ঘটে।

লঞ্চঘাটের শ্রমিক মনির হোসেন বলেন, ‘হঠাৎ করে দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে। তখন অবশ্য সেটিতে কোনো যাত্রী ছিল না।’

লঞ্চের মালিক রুহুল আমিন বলেন, ‘শুক্রবার সকাল ৯টার দিকে এমএল সাইমন-১ নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল। আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে— মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’

তিনি বলেন, তবে যতদূর মনে হচ্ছে, এটি শুধু দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো