ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীর লালপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১০:১৯ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ট্রাক এবং মাইক্রোবাস বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন— ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের শিপনের ছেলে মেহেদী হাসান (২০), আলমগীরের ছেলে মো. হাসান (২০), লক্ষীপুরের রামগতি উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাসেমের ছেলে মো. শাকিল (২৪), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইবরাহিম (২৫), মাইজদী উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০) ও আমজাদ হোসেন। আহত অপর একজনের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে লালপোল ক্রসিং এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করে বাকী ৮ জনকে হাসপাতালে ভর্তি করান।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেস্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো