
ফেনীর চিনকী আস্তানা সংলগ্ন বারইয়ারহাট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মো. দুলাল মিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে ফেনী রেলওয়ে স্টেশন পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ট্রেনে কাটা পড়ে পথচারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন। তিনি জানান, লাশটি উদ্ধারের পর পিবিআই পুলিশের সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম, পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি হস্তান্তরে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।