ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফিলিস্তিনের সমর্থনে বরিশালে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৫, ৪:১১ বিকাল

Link Copied!

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জনতা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ। এরপর ‘মার্চ টু ফিলিস্তিন’লেখা ব্যানার নিয়ে সদর রোডে ঘণ্টাব্যাপী অবরোধ শেষ একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ সময় ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হয়। এর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিন বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানায়।

বক্তারা বলেন, ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে জবাব দেবে। তাই বিশ্বের সকল দেশ, বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো