ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফতেজংপুরে বাস ও ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

দিনাজপুরের যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মোর্শেদা বেগম (৩৫) ও আদুরি রানী (১৮)। দু’জন ইপিজেড কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ওসি রুহুর আমিন বলেন, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা