ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৫, ১২:২৬ বিকাল

Link Copied!

সিলেটে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিধান সরকার।

আলমগীর হোসেন সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিধান সরকার জানান, আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন। এতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা