ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৪০ হাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ সকাল

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৪০ হাজার ৫৮৫ জন প্রবাসী ভোটার। এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এদিকে, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস