ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসী বাংলাদেশিরা এবার ভোটার হতে পারবেন পাসপোর্ট ছাড়া

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

নতুন নির্দেশনায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্ট বাধ্যতামূলক নয়। নির্বাচনী নিবন্ধনের জন্য তিনজন এনআইডি-ধারী প্রবাসীর প্রত্যয়নপত্রসহ নির্ধারিত কাগজপত্র জমা দিলে তারা ভোটার হতে পারবেন।

নতুন প্রক্রিয়ায় প্রবাসীদের জমা দিতে হবে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২ক), জন্মনিবন্ধনের অনলাইন যাচাইকৃত কপি, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, এবং তিনজন প্রবাসী এনআইডি-ধারীর প্রত্যয়নপত্র। পাসপোর্ট থাকলে তার কপি জমা দেওয়া যেতে পারে, তবে বাধ্যতামূলক নয়। প্রযোজ্য ক্ষেত্রে আরও কিছু দলিল—যেমন পিতা-মাতার এনআইডি বা জন্মসনদ, নাগরিকত্ব সনদ, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, বিবাহ সনদ ইত্যাদি—জমা দিতে হতে পারে।

চট্টগ্রাম বিভাগের ৫৬টি বিশেষ এলাকা থেকে প্রবাসী যারা ভোটার হতে চাইবেন, তাদের জন্য একটি বিশেষ তথ্য ফরম পূরণ করা বাধ্যতামূলক।

নিবন্ধন প্রক্রিয়া সরাসরি নিবন্ধন কেন্দ্রে করা যাবে। বিদেশে থাকলে একজন প্রতিনিধি বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিতে পারবেন।

ইসি ইতোমধ্যেই নয়টি দেশে ১৬টি মিশনে এই সেবা চালু করেছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। জুলাই মাসে জাপানও যুক্ত হয়েছে। আগামীতে আরও ৪০টি দেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। ২০০৭-২০০৮ সাল থেকে প্রবাসীদের এনআইডি ও ভোটার হওয়ার বিষয়টি আলোচনায় ছিল। ২০১৯ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ায় প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের জুলাই থেকে আবারো নিবন্ধন কার্যক্রম শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়। বর্তমানে কমিশনের নতুন নেতৃত্বে এ উদ্যোগ পুনরায় সচল হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত