ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৬, ৩:১৫ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করতে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৮ জুন) কুয়ালালামপুরে Kuala Lumpur-এ অবস্থিত ‘পিবিএন নিউজ’ কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।

এ সময় আলোচনায় অংশ নেন PBN News-এর সম্পাদক ওয়াহিদ সোহান, Jamuna Television-এর মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব কমিয়ে প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচনায় দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, পিবিএন নিউজসহ মালয়েশিয়ায় কর্মরত সব বাংলাদেশি গণমাধ্যমকর্মীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হাইকমিশন আন্তরিকভাবে আগ্রহী।

এছাড়া তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল ইসলাম খান প্রবাসীদের কল্যাণে কূটনৈতিক সক্ষমতা কাজে লাগিয়ে সেবা সহজীকরণ ও জনবান্ধব হাইকমিশন গঠনে নিরলসভাবে কাজ করছেন।

প্রবাসী ও সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিরা মনে করছেন, হাইকমিশন ও গণমাধ্যমের এই সমন্বিত উদ্যোগ প্রবাসীদের সেবার মান উন্নয়ন, সমস্যা সমাধান এবং দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম