ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে মন্ত্রণালয়ে বিশেষ সেল

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৬, ৬:০০ বিকাল

Link Copied!

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ সেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্যা, অভিযোগ বা ভোগান্তির বিষয় সরাসরি মন্ত্রণালয়কে জানাতে পারবেন। এজন্য দুটি ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে— minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com।

তিনি জানান, এসব ঠিকানায় পাঠানো অভিযোগ ও আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রাপ্ত অভিযোগ ও আবেদনগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে পর্যালোচনা করে সরাসরি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমাধান নিশ্চিত করা যায়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যেই এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন এই সেল প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. নুরুল হক নুর, মো. মোখতার আহমেদ এবং ড. মো. শাকিরুল ইসলাম খান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল চালুর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নানা সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে, যা প্রবাসী সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত