ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৫, ৫:০৫ বিকাল

Link Copied!

বান্দরবানের আলীকদমে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও ছৈয়দ আমির (৪৫)। তারা সবাই আলীকদমের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দুই যাত্রী লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যায় তিনজন। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো