ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাগলা বাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ সকাল

Link Copied!

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন – সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সিলেটের উদ্দেশে যাচ্ছিল। এ সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তখন ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা এক নারী ও চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। পিকআপের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র