ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা-মেঘনা ঘুরলেন উপদেষ্টা ফরিদা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ১২:০০ বিকাল

Link Copied!

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। স্পিডবোট যোগে মাওয়াঘাট থেকে রওনা হয়ে পদ্মা ও মেঘনা পার হন তিনি। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল দশটায় চাঁদপুরের নৌ সীমানা পেরিয়ে ভোলার পথে রওনা হন তিনি। তবে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপদেষ্টার সফর নিয়ে গণমাধ্যমকে আগাম কোনো তথ্য জানানো হয়নি।

এ দিকে, মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত বেশকিছু এলাকায় এই অভিযান চালান।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৫৭ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিনচালিত মাছ ধরার বেশ কয়েকটি নৌকা ও ২০০ কেজি ইলিশ। পরে জব্দ করা জাল আগুনে পুড়ে ধ্বংস এবং ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো