ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মাসেতু প্রান্তে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৫, ৩:৫৬ বিকাল

Link Copied!

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ মোটরসাইকেল আরোহী। শনিবার (২ আগস্ট) রাতে এক্সপ্রেসওয়েতে উঠতে গিয়ে অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহতরা হলেন—সাভারের হেমায়েতপুর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু এবং তার সঙ্গী মো. সুজন। সুজনের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নম্বরের একটি বাজাজ পালসার মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠছিল। এ সময় পদ্মা পার হয়ে আসা দ্রুতগতির একটি পরিবহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তু ও সুজনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। বিষয়টি শিবচর হাইওয়ে থানাকে জানানো হয়েছে; তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছেন।”

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকাবাসীর মাঝে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো