ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পটল-ঢেঁড়স নিয়ে চুয়াডাঙ্গা ছাড়ল ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ৬:০৪ বিকাল

Link Copied!

ঢাকার বাজারে সরবরাহ স্বাভাবিক করতে ও দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে আজ থেকে স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দুপুর ২টার পর খুলনা থেকে ঢাকাগামী ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এর ১০ মিনিট পর সেখান থেকে ১০০ কেজি পটল আর ঢেঁড়স নিয়ে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি চুয়াডাঙ্গা ছেড়ে যায়।

জানা যায়, ওই ট্রেনের লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে। রেফ্রিজারেটর লাগাজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে। সব মিলিয়ে ২০৩ মেট্রিক টন সবজি, ফল, মাছ, মাংস ও দুধ পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় কমার্শিয়াল অফিসার নাসির উদ্দিন বলেন, ‘সপ্তাহে প্রতি মঙ্গলবার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি ছেড়ে যাবে। ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটিতে ৭টি কোচ রয়েছে। ফল ও সবজির ৬টি লাগেজ ভ্যান (কোচ) ও একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে ২৯ মেট্রিক টন মাছ, মাংস ও দুধ পরিবহন করা যাবে। আর ৬টি লাগেজ ভ্যানে ১৭৪ মেট্রিক টন সবজি ও ফল পরিবহন করা যাবে। কৃষক ও ব্যবসায়ীরা নিয়মিত হারে উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবেন। এ ট্রেনের চাহিদা বাড়লে প্রতিদিন চলাচলের ব্যবস্থা করা হবে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো টাকা আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কুলিরাও অতিরিক্ত টাকা নিতে পারবেন না।’

নাসির উদ্দিন বলেন, ‘মাঠ পর্যায়ে কৃষক ও ব্যবসায়ীরা যেন সঠিক মূল্য পান সে জন্য এ ট্রেন চালু করা হয়েছে। পণ্যর বাজার উঠানামা করছে বন্যা ও সিন্ডিকেটের কারণে। সরকার এ উদ্যোগ নিয়েছে বাজার নিয়ন্ত্রণ করতে। অল্প খরচে দ্রুত সময়ে ঢাকাসহ অন্য স্থানে পণ্য পৌঁছে যাবে। ওয়াগনগুলোতে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।’

পাবনার ঈশ্বরদী আওতাপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার হাট থেকে সবজি কিনে নিয়ে যাই কৃষি স্পেশাল ট্রেনে পরিবহনের জন্য। তিনি ৫০ কেজি করে পটল ও ঢেঁড়স নিয়ে যান ট্রেনে; ভাড়া ৭৮ টাকা। ট্রেনে দুই বস্তা পটল ও এক বস্তা ঢেঁড়স নিয়ে যান বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো