ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ আগস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ

Link Copied!

পঞ্চগড়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)।

আহতরা হলেন—ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) এবং কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। তাদের মধ্যে গুরুতর আহত শরিফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদেকুল ও প্রিয়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জগদল বাজারগামী ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই পাশে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আহমদ আলী ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন বলেন, “পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। দুজনের আগেই মৃত্যু হয়েছে। একজনকে রংপুরে রেফার করা হয়েছে এবং দুইজন ভর্তি আছেন।”

সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, “মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। কারা গাড়িতে ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে—তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান