ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩২ বিকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুর হোসেন (১৮)। তিনি বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গেইট জমিদারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের বাসিন্দা। আহত নুর হোসেন একই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ও নুর হোসেন মোটরসাইকেলে করে জমিদারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় জমিদারহাট বাজারে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫