ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল জাহান রোহান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, দুপুর আনুমানিক ১টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দাড়োয়ানী এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল প্রায় ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রোহান নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, রোহান মোটরসাইকেলে করে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সে মারাত্মকভাবে আহত হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা