ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অঙ্গীকারের দাবি তরুণদের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকারের দাবি জানিয়েছে তরুণরা। ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উদযাপন উপলক্ষে রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং- এর আয়োজনে রোডক্র্যাশ হতাহতদের স্মরণে তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।

তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে করে সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে। সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা। তাই সড়কে আর যেনো কোনো প্রাণ না ঝরে তার জন্য একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার প্রয়োজন। এই নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে, আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অবশ্যই সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ যথাযথ বাস্তবায়ণ নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ সহ নানা শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেয়। এসময় তারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর “সড়ক নিরাপত্তা আইন” এর দাবি জানান।

এর আগে বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেফ সিস্টেম এপ্রোচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধীক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি