ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৫, ৫:৪৪ বিকাল

Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে মালিক-শ্রমিক ও বিআরটিএর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গেলো ঈদুল ফিতরের যাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আগেভাগেই সবপক্ষ একমত হয়েছি যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়। বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যান চলাচল রোধ এবং ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নির্ধারিত ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিআরটিএ, পুলিশ ও মালিকপক্ষের সমন্বয়ে মনিটরিং চলবে। এছাড়া কোনো ফিটনেসবিহীন গাড়িকে সড়কে নামানো যাবে না বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

চালকদের বিশ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দূরপাল্লার গাড়ি চালানোর পরপরই নতুন যাত্রায় চালকদের নামিয়ে দেওয়া যাবে না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পাশাপাশি অপরিপক্ব চালক নিয়োগ বন্ধে মালিক ও শ্রমিক পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডাকাতি রোধে বাসে যাত্রীদের ছবি সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাত্রী বেশে ডাকাতরা যাতে গাড়িতে উঠে অপরাধ করতে না পারে, সেজন্য প্রতিটি যাত্রীর ছবি তুলে সংরক্ষণ করতে হবে, এমনকি যারা টার্মিনালের বাইরে উঠবেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি খুদা বক্স চৌধুরী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের প্রতিনিধি।

বৈঠক শেষে মালিক পক্ষের প্রতিনিধি শিমুল বিশ্বাস বলেন, “আমরা ঈদের যাত্রাকে ইবাদত হিসেবে দেখি। তাই সরকার, মালিক ও শ্রমিক একসঙ্গে কাজ করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করবো।”

সব সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই একমত বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো