ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম’ কার্যক্রম চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ বিকাল

Link Copied!

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে হটলাইন-১০৯–এ কল করলেই দ্রুত ভিকটিমের পাশে দাঁড়াবে টিমের সদস্যরা।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কিউআরটি কাজ করবে। এই কার্যক্রম দেশের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় পৌঁছে দিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি গণভোটসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান।

কিউআরটি কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র