ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৪, ২:১৯ বিকাল

Link Copied!

নাটোরের লালপুরে রিকশাভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় ধানাইদহ গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলফু (৫৫) ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা ট্রাকচালক মোস্তাকিম শেখ (২৩)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে লালপুরের কদিমচিলান এলাকায় দিয়ে একটি রিকশাভ্যান যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কে উঠার সময় বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক আলফু। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকচালক মোস্তাকিম শেখ ও তার সহকারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক মোস্তাকিমের মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো