ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাওজোড় এলাকায় ট্রাক চাপায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ৫:৫২ বিকাল

Link Copied!

গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত উম্মে-কাশ ফিদা মিম (২৩) বগুড়া জেলার চক লোকমান গ্রামের আব্দুল ওহাব ডাবলুর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি রিকশায় চড়ে যাচ্ছিলেন মিম। রিকশাটি নাওজোড় ফ্লাইওভারের নিচে পৌঁছালে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান মিম।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্র্যাফিক) আশরাফুল ইসলাম বলেন, নাওজোড় এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো