ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৫, ৩:১৪ বিকাল

Link Copied!

নরসিংদীর বেলাবতে মালবাহী এক ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত এক ভ্যানে করে মালামাল নিয়ে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছালে পেছন থেকে ভৈরবমুখী এক মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো