ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ, ৫৪ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ করেছে সেনাবাহিনী। এসময় বিভিন্ন অপরাধে ১৪টি যানবাহনকে মামলার মাধ্যমে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) শহরের হাতির বাগান এলাকায় সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।

জানা যায়, পদ্মা ও মধুমতি সেতু চালুর পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ছয়টি জেলার প্রধান ট্রানজিট রুট নড়াইল। নড়াইলের পথ ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার পরিবহনের মাধ্যমে মাদক ও অবৈধ পণ্য পরিবহন করে থাকেন অপরাধীরা।

পুলিশ জানায়, অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালান সেনাবাহিনী সদস্যরা। এ সময় তল্লাশি করে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ১১ মোটরসাইকেল। বিভিন্ন অপরাধে ১৪ যানবাহনকে মামলার মাধ্যমে জরিমানা করা হয় মোট ৫৪ হাজার টাকা। এছাড়াও বেনাপোল থেকে ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ্য সীসা তেল ৮৮ পিস ও ফেস ওয়াশ ২৮৮ পিস জব্দ করা হয়।

নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান বলেন, রাতে যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১১ মোটরসাইকেল জব্দ করা হয় এবং বিভিন্ন অপরাধে ১৪ যানবাহনকে ৫৪ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

নড়াইল সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের তত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলা ট্রাফিক বিভাগ ও নড়াইল সদর থানা পুলিশ সহযোগিতা করে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো