ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দেশ থেকে প্রথম বাস রপ্তানি শুরু করেছে ইফাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৪, ৬:১০ বিকাল

Link Copied!

প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে বাংলাদেশের অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস। চলতি সপ্তাহে তাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক চালানে ১১টি এসি বাস ভুটানে রপ্তানি করা হচ্ছে। ইফাদ অটোস নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায় এসব বাসের ‘বডি’ তৈরি করা হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বাস রপ্তানি সত্যিই বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। কারণ বাংলাদেশ সবসময় বাস আমদানি করেছে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি করায় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

ইফতেখার আহমেদ টিপু জানান, সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি সম্ভব। মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যগুলো ইফাদ অটোসের কাছ থেকে এসি, নন-এসি বাস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে গাড়ি আমদানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করে। কারখানাটি শুরুতে গাড়ি সংযোজন করলেও পরে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারি বাস উৎপাদন শুরু করে।

ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস। ১৯৮৫ সাল থেকে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ডভ্যান বাংলাদেশে বাজারজাত করছে। ২০১৭ সালে অশোক লেল্যান্ডের সহযোগিতায় ইফাদ অটোস ঢাকার ধামরাইয়ে গাড়ি ম্যানুফ্যাকচারিং কার্যক্রম শুরু করে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো