ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের নাদিরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

আন্তর্জাতিক যুব সামাজিক দুর্নীতিবিরোধী বিজ্ঞাপন প্রতিযোগিতা ‘টুগেদার অ্যাগেইনস্ট করাপশন’-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নাদিরা আহমেদউল্লাহ সরকার। গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্স ভিয়াচেস্লাভ সেন্টুরিন নাদিরার হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাদিরা পড়াশোনার পাশাপাশি শিল্পের প্রতি গভীর অনুরাগী। রাশিয়ার প্রোসিকিউটর জেনারেল অফিসের আয়োজনে বিশ্বব্যাপী তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়।

নিজের চিত্রকর্মের ব্যাখ্যায় নাদিরা বলেন, ‘আমার আঁকা চিত্রকর্মটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মূল সুর ফুটে উঠেছে। এর কেন্দ্রে থাকা গাঢ় লাল শিরোনামটি দুর্নীতিবিরোধী আন্দোলনের জরুরি তাগিদ ও দৃঢ়তার প্রতীক। চিত্রকর্মের দুর্নীতি-সংশ্লিষ্ট অংশগুলো কালো ও সাদা রঙে ফুটিয়ে তুলেছি এর নেতিবাচক দিক বোঝাতে। অন্যদিকে, ‘টুগেদার অ্যাগেইনস্ট’ অংশটি উজ্জ্বল ও রঙিন, যেখানে সব বয়সী মানুষকে দুর্নীতির শিকল ভাঙতে ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে। এই রঙের ব্যবহার দুর্নীতিবিরোধী লড়াইয়ে আশা, শক্তি ও ঐক্যের জয়গান গায়।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়ার কূটনৈতিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান ভিয়াচেস্লাভ সেন্টুরিন নাদিরার এই সাফল্যে তাকে অভিনন্দন জানান। তিনি নাদিরার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, প্রতি বছর বিশ্বের তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতির কুফল ও সামাজিক সচেতনতা তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রাশিয়ার প্রোসিকিউটর জেনারেল অফিস। নাদিরার এই আন্তর্জাতিক সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা