ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেল্পার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৫, ৫:১২ বিকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৪০) নামে চালকের সহযোগী (হেল্পার) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম রাজশাহী জেলার পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডাঙ্গির পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে সুমন ও রেজাউল নামের আরেক ব্যক্তি। রেজাউলের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৬টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের (রাজ মেট্রো-ট-১১-০৩১৪) চালকের সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে মরদেহ বের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফরহাদ আলী সুইট জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান সাদ্দাম। এছাড়াও আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো