ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৫, ২:৪৯ বিকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর – দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহাগ হোসেন (২৬), তোজাম্মেল হক (৩৬)। তারা দু’জনই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, তারা দু’জন ফুলবাড়ীতে খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দু’টির সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এরপর সড়ক আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো