ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দাঁতমন্ডল এলাকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ আগস্ট ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিন মিয়া (৫০), নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দাঁতমন্ডল এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান যাত্রী আমিন মিয়া। তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক।

এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম মিয়া, আর্জুন দাস, দিপালী দাস, সাগর মিয়া ও করিম মিয়া।

আহতদের মধ্যে সিএনজি চালক সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি