ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ এপ্রিল ২০২৫, ১২:২৫ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাওনা-বরমী সড়কের উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আনসার আলী সরদার (৫০)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী সিএনজিচালিত এক অটোরিকশা মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। অটোরিকশাটি মাওনা-বরমী সড়কের উজিলাব ন্যাশনাল পোল্ট্রির সামনে পৌঁছলে সড়কে পার্কিং করা নাহার গ্রুপের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এর ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। আহত হন— ইয়াকুব মন্ডল, আলম আলী ও ছাত্তার কাজীসহ চারজন। পরে আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হতাহতরা সবাই ধান কাটার দিনমুজুর বলে জানা গেছে।

শ্রীপুর থানার এসআই মনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে যায় পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো