ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

Link Copied!

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোংখলার চানা জেলার একটি রিসোর্ট থেকে ২১ বাংলাদেশিসহ মোট ২২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন ও পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া অন্যজন মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় না থাব এলাকায় ওই রিসোর্টে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযানকালে রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষায় কথোপকথনের শব্দ শুনতে পান কর্মকর্তারা। পরে একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথের ক্যানভাস সরিয়ে একটি সরু সুড়ঙ্গের শেষে অন্ধকার ও সংকীর্ণ কক্ষে ২২ জনকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

আটকের পর অভিবাসীরা অভিযোগ করেন, রিসোর্টের মালিক তাদের মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে মালিকের শোবার ঘরে বিছানার নিচে লুকানো দুটি বাক্স থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৬৬ বছর বয়সি কৃতিদেত নামের রিসোর্ট মালিককে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পাচারকারীরা তার অনুপস্থিতিতে ঘর ব্যবহার করে ফোনগুলো রেখে গেছে।

বর্তমানে তাকে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে আটক রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিবাসীরা দোভাষীর মাধ্যমে জানান, তারা জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা পরিশোধ করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের ও সংশ্লিষ্টদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোংখলা ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান