ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

তুলুজে ই-পাসপোর্ট সেবা পেলেন ৪ শতাধিক প্রবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ৪:৫০ বিকাল

Link Copied!

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দিয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। এ সময় চার শতাধিক প্রবাসী ই-পাসপোর্টসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন।

স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ১৩ ও ১৪ জুন আয়োজিত এই বিশেষ ক্যাম্পে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সেবা প্রদান করেন।

দূতাবাস সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই কার্যক্রমে ৪০০-এর বেশি প্রবাসী ই-পাসপোর্ট সেবা গ্রহণ করেন। এছাড়া ১০০-এর বেশি ব্যক্তি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি, ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড কার্ড-সংক্রান্ত সেবা পেয়েছেন।

সেবা নিতে আসা প্রবাসীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। তাদের মতে, আগে পাসপোর্ট বা অন্যান্য কাজের জন্য প্যারিসে যেতে হতো, এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হতো। তুলুজে সরাসরি সেবা পাওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে।

বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল বলেন, দূরবর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের কাছে সরকারি সেবা সহজ ও জটিলতামুক্তভাবে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রবাসীদের ব্যাপক সাড়ার কারণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কনস্যুলার সেবা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও মানসম্মতভাবে নিশ্চিত করতে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন আয়োজন প্রবাসীদের দুর্ভোগ কমানোর পাশাপাশি দূতাবাস ও প্রবাসী কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

দুই দিনব্যাপী সেবা কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রবাসীরা। একই ধরনের কনস্যুলার সেবা ফ্রান্সের অন্যান্য শহরেও চালুর দাবি জানিয়েছেন তারা।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম