ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তথ্যনির্ভর পদক্ষেপের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে: সেমিনারে বক্তারা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৫, ১১:০৮ সকাল

Link Copied!

তথ্যনির্ভর পদক্ষেপের মাধ্যমে দেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমাতে হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। বুধবার (১৬ এপ্রিল) ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিষয়ক’ সভায় এমন কথা বলা হয়েছে।

সড়কে অকালমৃত্যু কমাতে রোড ক্র্যাশ ও মৃত্যুর তথ্য ব্যবস্থাপনা, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন, গতিসীমা নিয়ন্ত্রণ, সিটবেল্ট ব্যবহার, মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ সড়ক পরিকল্পনা ও নির্মাণ এবং গণমাধ্যমে ক্যাম্পেইন খুবই জরুরি বলে মনে করছেন তারা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) যৌথভাবে এ সভা আয়োজন করে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ সভা আয়োজনে সহযোগিতা করে।

দিনব্যাপী এ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক কেলি লারসন, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ কামরুজ্জামান, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সারওয়ার, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম তৌহিদুল ইসলাম, গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) প্রতিনিধি তাইফুর রহমান প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সড়ক পদ্ধতির আলোকে একটি সার্বিক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারের অঙ্গীকার পুণরাবৃত্তি করেন এহসানুল হক। তিনি বলেন, ‘সরকার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে খসড়া আইন প্রণয়নের কাজ চলছে। আশা করি, আগামী দিনে সরকারের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপদ হয়ে উঠবে।’

কেলি লারসন বলেন, সড়ক নিরাপত্তার মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর ২৭টি শহরে কাজ করছে ব্লুমবার্গ ফিলানথ্রপিস। ২০২০ সালে ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি এ উদ্যোগে যুক্ত হয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শহরের সড়ক নিরাপদ করতে কাজ করছে। বাংলাদেশ সরকার বৈশ্বিক উদাহরণ কাজে লাগিয়ে গতি নিয়ন্ত্রণে সড়ক, মহাসড়ক ও যানবাহনের ধরন অনুযায়ী গতিসীমা নির্ধারণ করে একটি গাইডলাইন প্রণয়ন করেছে। এর কার্যকর বাস্তবায়ন গতি কমাবে, জীবন বাঁচাবে।

ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার বলেন, সড়ক নিরাপত্তা করার লক্ষ্যে ডিএমপি’র বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। ডিএনসিসি’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোড ক্র্যাশের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা জিআরিএসপি’র সহায়তায় পুলিশ অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর থেকে ড. শরিফুল আলম, বিশ্ব ব্যাংকের গ্লোবাল রোড সেফটি ফ্যাসিলিটির দীপন বোস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ওয়াতিন আলম, নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের ড. সেলিম মাহমুদ চৌধুরী, জিআরএসপির ব্রেট হারম্যান, ভাইটাল স্ট্র্যাটেজিসর আমিনুল ইসলাম সুজন, ডব্লিউআরআইর অবতার ভাল্লা ও ফারজানা ইসলাম, বিআইজিআরএস ঢাকার সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলি, ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের মামুনুর রহমান আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো