ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জানুয়ারী ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে সুমন নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ থেকে ২০ জন। বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় দিকে ঢাকামুখী লেনের পাখির মোড় পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন (৩৮) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

বাস যাত্রীরা জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় উল্টে যায়। এই ঘটনায় এক বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে গজারিয়া ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম শুভ জানান, রাত ৯টার পরে সড়ক দুর্ঘটনায় আহত ১২ জন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দুর্ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর লাশ পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো