ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কারখানার শ্রমিকদের

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৪, ১১:৫১ সকাল

Link Copied!

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সড়ক আটকে দেন তারা।

এর আগে বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন।

নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো