ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৫, ২:৫৪ বিকাল

Link Copied!

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে নুর নবী নামের এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ীর নাম নুর নবী। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।

মাদারীপুরের ডাসার থানার ওসি শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে পিকআপে ডিমবোঝাই করে শরিয়তপুর যাচ্ছিলেন চালক, হেলফার ও ব্যবসায়ী নুর নবী। মাঝপথে গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসার উপজেলার আশ্রম এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক হিজবুল্লাহ, হেলফার সজিব ও ব্যবসায়ী নুর নবী। এসময় নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো