ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৫, ১০:৪৬ সকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী ছেলে আহত হয়েছে। রোববার (১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়ি বিরামপুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করার সময় বসুন্ধরা এলাকায় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তালিম হোসেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশুটি আহত হয়ে বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো