ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ সকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ফলে কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো