ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো তরুণের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ৪:৪৫ বিকাল

Link Copied!

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেমে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাগর (১৮)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, গাইবান্ধার বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় অনেক যাত্রী সিট না পেয়ে ছাদের ওপরে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় সাগর উঠে দাঁড়িয়ে হাত ওপরে তোলেন। এসময় তার হাত ওয়াটার লাইনের পাইপের সঙ্গে লেগে যায়। এতে ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

জনস্বাস্থ্যঝুঁকিকেও মুনাফার হাতিয়ার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম

সারের অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষক, কঠোর নজরদারির নির্দেশ

১৭ বছর পর হুমকির মুখে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়াডেন সি

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে