ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মার্চ ২০২৫, ৯:৫৮ সকাল

Link Copied!

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- শাহিন মিয়া (১৯) ও হুমায়ূন মিয়া (২১)। রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার পাগল হাসান চত্বরে এই ঘটনা ঘটে। নিহতরা দুজন ছাতক উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোটরসাইকেলযোগে ছাতক থেকে কালারুকা গ্রামে যাচ্ছিলেন শাহিন ও হুমায়ূন। এ সময় উপজেলার পাগল হাসান চত্বরে মোটরসাইকেলটি একটি সিএনজিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো