ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক উল্টে বাড়িতে, ঘুমন্ত নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৪৯ বিকাল

Link Copied!

লালমনিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িতে চাপা দিলে দাদি নুরি বেগম নিহত হন। তবে দুই ঘন্টার চেষ্টায় ৩ বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় একটি ছায়লা ঘরে মা নুরি বেগম ও ৩ বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীসহ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান সাগর হোসেন। প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি নাতি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই বাড়িতে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যায় দাদি নাতি।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে ৩ বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করে। তবে অনেক চেষ্টা চালিয়ে দাদি নুরি বেগমকে বাঁচাতে পারেনি উদ্ধার কর্মীরা। নুরি বেগমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান মুজিবুল আলম সাদাত বলেন, নাতিকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। তবে তার দাদি নুরি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো